×

জাতীয়

এনআইডি দুর্নীতির অভিযোগ পেলেই মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৬:২৮ পিএম

এনআইডি দুর্নীতির অভিযোগ পেলেই মামলা

ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কোনো অনিয়ম বা দুর্নীতিতে জড়িত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় মামলার পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিভাগীয় মামলা অনেক ক্ষেত্রেই কাজে দিচ্ছে না, তাই মাঠ পর্যায়ে অনিয়ম বন্ধ হচ্ছে না। এবার এসব অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে আরো কঠোর পদক্ষেপ হিসেবে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার সংশ্লিষ্ট নির্দেশনাটি মাঠ পর্যায়ে পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করতে হবে।

এছাড়া, প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সময়মতো অফিসে উপস্থিত থাকতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না।

আরো পড়ুন: শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে

'ক' ক্যাটাগরির আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি, এনআইডি সংক্রান্ত বিভিন্ন সেবার অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণেরও নির্দেশনা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App