×

জাতীয়

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে সমন জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৫:০৪ পিএম

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে সমন জারি

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি

জুলাই গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় লালমনিরহাটের বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণ করেন। পরে তার বিরুদ্ধে এ সমন জারি করা হয়।

এসময় আগামী ২৮ নভেম্বর উর্মিকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলাটি করেন। বাদীপক্ষের আইনজীবী মো. খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে সোমবার (৭ অক্টোবর) জুলাই বিপ্লব এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তাপসী তাবাসসুমকে ওএসডি করা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

আরো পড়ুন: শেখ হাসিনার খোঁজ নেয়া হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App