×

জাতীয়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৭:১১ পিএম

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

প্রতিবছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিন।  ২০২৪ সালেও তা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকীটি।  এবার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।  তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। 

টাইম ম্যাগাজিন লিখেছে, কোটা আন্দোলনের অন্যতম নেতা নাহিদ।  বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তাকে নির্যাতন করে। তবু আন্দোলন পিছপা হননি। ফলে জনমানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আরো বেড়ে যায়।

গত ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার সমাবেশে এক দফা দাবি ঘোষণা করেন নাহিদ।  ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এটি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ।

টাইম ম্যাগাজিনে লেখা হয়েছে, বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিকে নামিয়ে আনতে নাহিদ ইসলামের বয়স ২৬ বছরের বেশি হতে হয়নি। সমাজবিজ্ঞানের এই স্নাতক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখ।

প্রভাবশালী মার্কিন বাণিজ্যিক সাময়িকী লিখেছে, নাহিদ ইসলাম বলেন, কেউ ভাবেনি তাকে ক্ষমতাচ্যুত করা হবে। কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা।

টাইম লিখেছে, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো সামনে অপেক্ষা করছে। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুই ‘জেন-জেড মন্ত্রী’র মধ্যে নাহিদ ইসলাম একজন। তাদের কাজ: ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী সরকারের ১৫ বছরের শাসনামলে ক্ষয়িষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থাকে মেরামত করা।

ম্যাগাজিনে উল্লেখ করা হয়, নাহিদ বলেন, আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App