×

জাতীয়

বাংলাদেশ সমাজকল্যাণ সমিতির কমিটি গঠিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১২:৩২ পিএম

বাংলাদেশ সমাজকল্যাণ সমিতির কমিটি গঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অধ‌্যাপক তাহ‌মিনা আখতার এবং বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের মহাসচিব সাঈদুল হোসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সমাজকল্যাণ সমিতির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. গোলাম রব্বানী।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এবং বেগম রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা আখতারকে আহ্বায়ক এবং বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের মহাসচিব সাঈদুল হোসেন সাহেদকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অধ্যাপক ড. গোলাম রব্বানী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফখরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ এ বি এম মোশাররফ হোসেন, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ শহীদুজ্জামান, অতিরিক্ত সচিব লাভলুর রহমান, কর কমিশনার নুরুজ্জামান খান, সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, অডিট অধিদপ্তরের মহাপরিচালক নুরুল ইসলাম হান্নান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক জাহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি আশরাফুজ্জামান দোলা, উপ পুলিশ কমিশনার তেজগাঁও জোন মোহাম্মদ রুহুল কবির খান, উপসচিব নাজমুল হোসেন সোহাগ, এমটিবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খায়রুল ইসলাম, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুর রাজ্জাক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান, বেগম বদরুন্নেসা সরকারি কলেজের অধ্যাপক শাহীনা সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলী আজম জুয়েল এবং সমাজকর্মী ওমর ফারুক এলিন।

আরো পড়ুন: ফের রিমান্ডে আ.লীগ নেতা তুষার কান্তি

সভায় সিদ্ধান্ত হয়, দেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বা সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা সমিতির সদস্যপদ লাভ করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App