×

জাতীয়

বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম

বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে (বিসিএপি) ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বায়ুমানের ব্যবস্থাপনা জোরদার করা এবং দেশের প্রধান খাতগুলো থেকে দূষণ কমিয়ে আনা।

পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রবিবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ তথ্য জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক।

বৈঠকে পরিবেশ উপদেষ্টা বর্জ্য ব্যবস্থাপনা ও ঢাকার খালগুলো পুনরুদ্ধারে 'ব্লু নেটওয়ার্ক' তৈরির জন্য বিশ্বব্যাংকের সহায়তা কামনা করেন। এছাড়া তিনি 'লস অ্যান্ড ড্যামেজ' ফান্ডে সহায়তা এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) বাস্তবায়নে সহায়তার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

রিজওয়ানা হাসান সরকারের পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন এবং পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন প্রশমনে সমন্বিত পদ্ধতির গুরুত্বের ওপর জোর দেন।

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার বাংলাদেশের পরিবেশ নীতি বাস্তবায়নে প্রচেষ্টার প্রশংসা করেন এবং বৈশ্বিক অনুশীলনের সাথে এই প্রচেষ্টাকে সামঞ্জস্যপূর্ণ করতে বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

আরো পড়ুন: প্রবাসীদের এনআইডি সেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশ ইসির

বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক দীর্ঘমেয়াদি টেকসই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও কৌশলগত বিনিয়োগের গুরুত্বারোপ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App