×

জাতীয়

জাহিন হুট করে লাফ দিয়ে স্টেজে উঠে পড়ছে, এটা অবিশ্বাস্য: পিনাকী ভট্টাচার্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম

জাহিন হুট করে লাফ দিয়ে স্টেজে উঠে পড়ছে, এটা অবিশ্বাস্য: পিনাকী ভট্টাচার্য

ছবি: সংগৃহীত

নিউইয়র্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আয়োজিত একটি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশে থাকা জাহিন রোহান রাজিন নামে এক তরুণকে নিয়ে চলছে আলোচনা। অনুষ্ঠানে ড. ইউনূস ছাত্র-জনতার আন্দোলনের নেতৃত্বদানকারীদের ডেকে নেন। তখন মঞ্চে উঠে পড়ে জাহিন রোহান রাজিন নামের ওই তরুণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ না হয়েও রাজিন কীভাবে মঞ্চে উঠলো! 

এই বিষয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, জাহিন হুট করে লাফ দিয়ে স্টেজে উঠে পড়ছে এটা অবিশ্বাস্য। এটা আন্তর্জাতিক দুনিয়াতে হয় না। পিনাকী তার পোস্টে প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজকে উদ্দেশ্য করে লিখেন, আন্তর্জাতিক যে কোনো অনুষ্ঠানের ডিটেইল স্ক্রিপ্ট লেখা থাকে। জাহিন হুট করে লাফ দিয়ে স্টেইজে উঠে পড়ছে এইটা অবিশ্বাস্য। এইটা আন্তর্জাতিক দুনিয়াতে হয় না। 

প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠ এই ছেলেটা, আমি ২০০ শতাংশ  শিওর। এইটা কাণ্ডজ্ঞান। ছেলেটা স্টেজে উঠবে এটা আগে থেকেই ঠিক করা ছিল। থাকতেই হবে। প্রফেসর ইউনূস এইটা জানতেন। উনাকে জানাতেই হবে। আর কে কোথায় দাঁড়াবে এইটাও আগে থেকে ঠিক করা ছিলো। আপনি চুপ থাকলে ভালো করতেন। আজ হোক কাল হোক, প্রফেসর ইউনূসের সঙ্গে এই ছেলের সম্পর্কের কথা বাইর হবেই।

তিনি আরো লিখেন, প্রফেসর ইউনূস যেহেতু রাজনীতির লোক না তাই উনার এই ভুল হইতেই পারে। তারে ইন্ট্রুডার বলে পরিচয় করায়ে আপনি প্রফেসর ইউনুসের ক্ষতি করলেন। যখন এই পরিচয় বাইর হবে তখন আপনি কী জবাব দিবেন? আমাদের ধুনফুন বুঝায়ে তো লাভ নাই ভাই। আমি শিওর প্রফেসর ইউনূসের সঙ্গে ওই ছেলের সম্পর্ক বাইর করা যাবে। খুব ভালো সম্পর্ক থাকার কথা। এইটা কান্ডজ্ঞান। দেশের মানুষ রাজনীতির প্রশ্নে প্রফেসর ইউনূসের কম বুঝাকে মাইনা নিতে এখনো রাজি আছে। কম বুঝা আর চালাকি এক জিনিস না। মানুষ চালাকি মাইনা নিবে না।

পিনাকী ভট্টাচার্যের এই স্ট্যাটাসের আগেই ড. ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেছেন, ওই ব্যক্তি নিজস্ব ক্ষমতাবলে সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন। তারাসহ ডেলিগেটরা তার উপস্থিতি ও উদ্দেশ্য জানতেন না। এমনকি সে ডেলিগেটদের কারও সঙ্গে যোগাযোগও করেনি। আন্দোলন ও গণঅভ্যুত্থানের নেতারা, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে মাহফুজ ক্ষমাপ্রার্থী করেছেন, তার অনুপ্রবেশ রোধ করতে না পারার জন্য।

আরো পড়ুন: মাস্টারমাইন্ড শব্দটির সঙ্গে একমত নই, খালেদ মুহিউদ্দিনকে উপদেষ্টা নাহিদ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App