×

জাতীয়

বাহাউদ্দিন বাহার ও মেয়ে সূচনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৩ পিএম

বাহাউদ্দিন বাহার ও মেয়ে সূচনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

আলোচিত সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিনা বাহার সূচনা

কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিনা বাহার সূচনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিএফআইইউ।

অ্যাকাউন্ট জব্দের তালিকায় আরো রয়েছেন- বাহারের স্ত্রী মেহেরুন্নেছা, তার মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহার এবং তাহসিন বাহারের স্বামী সাইফুল আলম রনি। এদের স্বার্থসংশ্লিষ্ট সব অ্যাকাউন্টের তথ্য আগামী দুই দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সূচনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হল।

আরো পড়ুন: যে ৮ শর্তে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেলো ৪৯ প্রতিষ্ঠান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App