×

জাতীয়

আরেক মামলায় গ্রেপ্তার যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম

আরেক মামলায় গ্রেপ্তার যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সময় ইমন হোসেন গাজী নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার মামলায় ওই থানারই সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে রিমান্ড শেষে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আবুল হাসানকে কারাগার থেকে আদালতে হাজির করে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাহাবুল ইসলাম।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শিক্ষার্থী সাকিব হাসানের মৃত্যুর ঘটনায় করা মামলায়  গত ১৭ সেপ্টেম্বর টেকনাফ থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App