×

জাতীয়

আইজিপি

নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন সনাতন ধর্মাবলম্বীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ পিএম

নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন সনাতন ধর্মাবলম্বীরা

ছবি: সংগৃহীত

দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই। দীর্ঘদিন ধরে এ দেশের সনাতন ধর্মাবলম্বীর মানুষজন পূজা উদযাপন করছেন। এবারো তারা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আরো পড়ুন: ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেহবাজের

আইজিপি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তারপরেও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনো ছাড় দেয়া হবে না।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের প্রায় ৫০০ থানার গাড়ি পোড়ানো হয়েছে। সেখানে গাড়ি রিপ্লেস করা হয়েছে। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন সব থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। সব স্টেকহোল্ডারদের নিয়ে পুলিশ কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App