×

জাতীয়

শহিদদের নামের খসড়া তালিকা প্রকাশ, তথ্য সংশোধন ও সহযোজনের আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ এএম

শহিদদের নামের খসড়া তালিকা প্রকাশ, তথ্য সংশোধন ও সহযোজনের আহ্বান

ছবি: সংগৃহীত

চলতি বছরের জুলাই-আগস্ট মাসে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের নামের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। এই তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd এবং স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট www.hsd.gov.bd-এ পাওয়া যাবে।

তথ্য সংশোধন ও সহযোজনের জন্য উন্মুক্ত থাকবে ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত। শহিদ পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধিদের জন্য নাম, ঠিকানা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই ও সংশোধনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

তালিকার তথ্য সংশোধনের জন্য নিচে উল্লেখিত পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে: 

১. শহিদ পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্মনিবন্ধন এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 

২. রেজিস্ট্রেশনের পর শহিদ ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। 

৩. প্রিন্ট করা কাগজে যে ঘরগুলোতে তথ্য নেই, সেগুলো পূরণ করতে হবে। 

৪. পূরণকৃত তথ্য নিয়ে সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে। 

৫. প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পূরণকৃত ফরমটি জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন। 

৬. দাখিলকৃত তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হলো কিনা তা ওয়েবসাইটে প্রবেশ করে পুনরায় যাচাই করা যাবে।

আরো পড়ুন: চলতি বছরে ঢাকায় ডেঙ্গুতে মৃত্যু ১০০ জনে পৌঁছেছে

এছাড়া, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের মধ্যে যদি কোনো নাম তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে, তাহলে শহিদ পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধিদের উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App