বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের তথ্য পাঠানোর অনুরোধ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ পিএম
ছবি: সংগৃহীত
চলতি বছরের জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে গুরুতর আহত কিংবা নিহত সাংবাদিকদের সম্পর্কে তথ্য চেয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, উল্লেখিত সময়কালে আন্দোলনের সংবাদ সংগ্রহকালে আহত ও নিহত পরিবারের সদস্যদের তথ্য- প্রমাণসহ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১. আহত ও নিহত সাংবাদিকদের পূর্ণ নাম, ২. কর্মস্থলের নাম ও পদবী এবং ৩. আহত কিংবা নিহত সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের ঠিকানা ও মোবাইল ফোন নম্বর দিতে অনুরোধ করা হয়েছে।
তাতে উল্লেখ করা হয়, অনুগ্রহ করে সেসব তথ্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, ১১২, সার্কিট হাউস রোড, ঢাকা অথবা ই-মেইল: mdbjwt@gmail.com, ddbjwt2014@gmail.com, dd@bjwt.gov.bd –তে পাঠানো জন্য অনুরোধ করা হলো।
