বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৫ পুলিশ পরিদর্শককে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম
বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৫ পুলিশ পরিদর্শককে। ছবি: সংগৃহীত
বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের পাঁচ পরিদর্শককে (ইন্সপেক্টর)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অবসরে পাঠানোদের মধ্যে রয়েছেন- শেরপুরের পুলিশ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ পরিদর্শক আনিচুর রহমান মোল্লা, অ্যান্টি টেরোরিজম ইউনিটে কর্মরত পুলিশ পরিদর্শক মহসিনুল কাদির, চট্টগ্রামে কর্মরত পুলিশ পরিদর্শক মির্জা মোহাম্মদ হাছান, সিআইডির ফেনীতে কর্মরত মো. শাহজাহান ও বান্দরবানে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসির আরাফাত খান।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮ এর ৫৭ নম্বর আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে পুলিশ কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়েছে। তারা বিধি অনুযায়ী সব ধরনের সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আরো পড়ুন: ঋণ পেতে চার উপদেষ্টা ও গভর্নরকে বেক্সিমকোর চিঠি
