×

জাতীয়

নানকের ভারতে পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম

নানকের ভারতে পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি

জাহাঙ্গীর কবির নানক

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পালিয়ে যাচ্ছেন-এমন খবরে অভিযান চালিয়েছে পুলিশ ও বিজিবির যৌথবাহিনী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ফুলতলা সীমান্ত এলাকায় অভিযান শুরু হয়। অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ ও জুড়ী থানার ওসি মেহেদী হাসান।

জানা গেছে, সোমবার দুপুরের দিকে জাহাঙ্গীর কবির নানক জুড়ীর ফুলতলা সীমান্ত দিয়ে ভারত পালানোর চেষ্টা করছেন এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ফুলতলা সীমান্তের আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ওই এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল আলম লিজনের বাসায় ও সন্দেহজনক কয়েকটি স্থানে অভিযান চালানো হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

বিজিবির একটি সূত্রে জানা যায়, বাংলাদেশ সীমান্তের চুংগাবাড়ী এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক রোহিঙ্গাকে পুশ ব্যাক করতে চাইলে বিজিবি বাধা দেয়।

এলাকাবাসীর অনেকের ধারণা, এ ঘটনা থেকে জাহাঙ্গীর কবির নানক পালিয়ে যাচ্ছেন- এরকম সংবাদ ছড়িয়ে পড়তে পারে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ওই এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। তবে এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি। অভিযান অব্যাহত আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App