×

জাতীয়

স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নিতে বললেন নুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ পিএম

স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নিতে বললেন নুর

ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি (একাংশ) ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন, বাংলাদেশের সব শ্রেণির মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্ত বিরক্ত না হয়, সেভাবে কাজ করবেন। মানুষের পাশে থাকবেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় গণ অধিকার পরিষদের সভাপতি (একাংশ) এ কথা বলেন।

নুর বলেন, ফ্যাসিবাদ সরকার কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে মনে করেছিল । ছাত্র-জনতার অল্প কয়েকদিনের আন্দোলনে যেভাবে পতন হলো তা কল্পনাও করা যায়নি। এ কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়। জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই স্বৈরাচারের পতন হয়েছে।

তিনি বলেন, এক ফ্যাসিবাদ বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড, সবজিবাজারসহ সারা দেশ দখল করেছিল। তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে। তাদের জায়গা এখানে হবে না।

আরো পড়ুন: যে কারণে বিএনপির দুই নেতা বহিষ্কার

নূর বলেন, যদি কেউ মনে করেন আওয়ামী লীগ শেষ, আমরা বড় দল, আমরা চালাবো। এক স্বৈরাচারকে হটিয়েছি, আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে নুরুল হক বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। কৃষক যাতে থানায় গিয়ে সম্মান পান, হাসপাতালে গিয়ে চিকিৎসা পান সেই ব্যবস্থা নিশ্চিত করবেন। জনগণই সব ক্ষমতার উৎস। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আপনারা তাদের পরিবারের পাশে দাঁড়াবেন। অপরাধী পুলিশের শাস্তি হবে। বাকী পুলিশদের সহযোগিতা করবেন। পুলিশ না থাকলে আইনশৃঙ্খলা থাকবে না। আর কোনো রাজনৈতিক নেতার কথায় মামলা হবে না।

দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, আল্লাহর কাছে মাফ চান। এ দেশের জনগণ আপনাদের মাফ করবে না। খুনের বিপরীতে খুনের রাজনীতি আর চলবে না। ভালো মানুষদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। এ বিজয় ধরে রাখতে হবে, তা না হলে ভবিষ্যৎ অন্ধকার।

এসময় ভাঙ্গা উপজেলা গণঅধিকার পরিষদের সমন্বয়ক আনিসুর রহমান, ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App