×

জাতীয়

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল নিয়ে যা জানাল চীন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ পিএম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল নিয়ে যা জানাল চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের মুখপাত্র মাও নিং। ছবি : সংগৃহীত

চীন বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় এবং সবসময় বাংলাদেশিদের জন্য ভালো প্রতিবেশী ও বন্ধুত্বের নীতি অনুসরণ করে আসছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের মুখপাত্র মাও নিং। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল এবং বাংলাদেশের অন্যান্য সেক্টরের সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক নিয়ে বাংলাদেশি সাংবাদিকের করা প্রশ্নে এ জবাব দেন তিনি।

মাও নিং বলেন, ‘আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমর্থন ও সহায়তা অব্যাহত রাখব এবং বাংলাদেশে বসবাসরত রাখাইন রাজ্যের শরণার্থীদের প্রত্যাবাসন প্রচারে গঠনমূলক ভূমিকা পালন করব।’

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামায়াতের আমির ড. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ড. শফিকুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন।

আরো পড়ুন : ড. ইউনূসকে নোবেল বিজয়ীদের অভিনন্দন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App