×

জাতীয়

সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০ পিএম

সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মত সচিবদের নিয়ে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে (সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়) এই বৈঠক শুরু হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রীসভা ও রিপোর্ট অনুবিভাগের উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, যথা সময়ে সচিব সভা শুরু হয়েছে। বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। সার্বিক বিষয়ের খোঁজখবর নেবেন প্রধান উপদেষ্টা।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনদিন বাংলাদেশ ছিল কার্যত সরকারবিহীন। ৮ অগাস্ট নোবেল জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

আরো পড়ুন: গাজীপুরের বিভিন্ন সড়কে শ্রমিকদের বিক্ষোভ

এই যাত্রায় ইউনূসের সঙ্গী হয়েছেন ২০ জন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা মোট ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ নিজের হাতে রেখেছেন।

নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রায় দুই ডজন দপ্তরে সচিব পদে রদবদল আনা হয়েছে। আগের সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ডজনখানেক কর্মকর্তাকে বাদ দেয়া হয়েছে। প্রশাসনে আগের সরকারের প্রভাব কমাতে আওয়ামী লীগ শাসনামলে বাঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো পাঁচজন অতিরিক্ত সচিবকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় প্রশাসনে ফিরিয়ে আনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App