×

জাতীয়

বন্যা দুর্গতদের পুনর্বাসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার: উপদেষ্টা এম সাখাওয়াত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৭:১১ পিএম

বন্যা দুর্গতদের পুনর্বাসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার: উপদেষ্টা এম সাখাওয়াত

বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি: ভোরের কাগজ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। শনিবার (৩১ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম ও বুড়িচং উপজেলায় জরুরি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের সময় এ কথা জানান বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, এক সপ্তাহ আগেও কুমিল্লায় ত্রাণ দিয়েছি। আজ জরুরি ঔষধ এবং একদল বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে এসেছি। জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। দ্রুত বন্যায় ক্ষয়ক্ষতির নিরূপণ ও বন্যা দুর্গতদের পুনর্বাসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বন্যায় ক্ষতির পরিমাণ দেখে প্রাপ্যদের বিষয়ে আলোচনা করে সরকার ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ৬ জনের চিকিৎসার খোঁজখবর নেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। পাশাপাশি বন্যার কারণে অসুস্থদের পরিদর্শন ও তাদের চিকিৎসা সেবা দেয়া হয়।

এই উদ্যোগে এইচ এন্ড এইচ ফাউন্ডেশন, পিএসও, এস এস গ্রুপ এবং অন্যান্য সংগঠনের সহায়তায় প্রায় ৭০ হাজার ঔষধ এবং ১ হাজার প্যাকেট শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। এসব খাদ্যের মধ্যে পাউডার দুধ, চকোলেট, ম্যাংগো বার, বিস্কুট, চিপস, চানাচুর ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সেনাক্যাম্পের লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মো. রহমতুল্লাহ, সার্কেল এএসপি জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহেদা বেগমসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

আরো পড়ুন: এস আলমের বিরুদ্ধে ১ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ

বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সরকারের এ ধরনের উদ্যোগ বন্যাদুর্গতদের আশার আলো দেখিয়েছে, এবং এ ধরনের পদক্ষেপ আরো গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি

তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি

ঝিনাইদহের নতুন ডিসি নোমান হোসেন

ঝিনাইদহের নতুন ডিসি নোমান হোসেন

দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে মৃত্যু ১১

দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে মৃত্যু ১১

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App