×

জাতীয়

এস আলম গ্রুপের সম্পদ বিক্রি ঠেকাতে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৩:২৫ পিএম

এস আলম গ্রুপের সম্পদ বিক্রি ঠেকাতে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক লেনদেন, ঋণ, এবং এলসি স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটি এখন বিভিন্ন জমি ও সম্পদ বিক্রির চেষ্টা করছে। এ অবস্থায়, রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় এস আলম গ্রুপের জমি ও সম্পদ না কেনার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। তিনি জানান, এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক লুটের অভিযোগ উঠেছে, যা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে করা হয়েছে। 

তিনি বলেন, এ ধরনের ঘটনা পৃথিবীতে বিরল। তবে দেশে থাকা তাদের সম্পদ ও জমি বিক্রি করে আমরা লুটের টাকা সমন্বয়ের চেষ্টা করব। এজন্য আইনের সহায়তা নেয়ার বিকল্প নেই।

এর আগে, আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিআইএফইউ) বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম, তার ৬ ভাই, স্ত্রী ও ২ ছেলেসহ পরিবারের বেশ কয়েকজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে। এ ছাড়া, তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব ও অন্যান্য তথ্যও চাওয়া হয়েছে।

রবিবার সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠায় বিআইএফইউ। সেখানে মোট ১৩ জন ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক তথ্য তলব করা হয়।

আরো পড়ুন: আরাফাতের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন

এই প্রেক্ষাপটে, গভর্নর ড. আহসান এইচ মনসুর এস আলম গ্রুপের জমি ও সম্পদ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং রাষ্ট্রীয় স্বার্থে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ওপর জোর দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App