×

জাতীয়

শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৪১ জনের নামে হত্যা মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৭:১০ পিএম

শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৪১ জনের নামে হত্যা মামলা

ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় গুলিতে ঠিকানা পরিবহনের হেলপার দুলাল ওরফে সেলিম নিহতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে দুলালের ভাই মোস্তফা কামাল এ আবেদন করেন।

এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে যাত্রাবাড়ী থানা পুলিশকে অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার বাদী মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অপর আসামিরা হলেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, রমেশ চন্দ্র সেন, শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, আসাদুজ্জামান নুর, মশিউর রহমান মোল্লা সজল, সাদ্দাম হোসেন শেখ ওয়ালী আসিফ ইনান, সজল কুন্ড।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ৩ আগস্ট কাজলা এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালায়। মাথায় গুলি লেগে মারা যান দুলাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App