×

জাতীয়

সিএমএইচে হাসনাত আবদুল্লাহ, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৯:৫৭ পিএম

সিএমএইচে হাসনাত আবদুল্লাহ, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো

সংঘর্ষে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

সচিবালয়ে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার (২৬ অঅগস্ট) দুপুরে তাকে সিএমএইচে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

হাসনাতের শারীরিক অবস্থার সবশেষ তথ্য দিয়ে তিনি বলেন, তার মাথায় আঘাত ছিল। তবে এখন তিনি বিপদমুক্ত, শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সোমবার ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার থেকে তাকে কেবিনে দেয়া হয়েছে। অতিরিক্ত মানুষের ভিড় এড়াতে হাসনাত আবদুল্লাহকে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, এখানে অনেক ক্রাউড। আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, শত শত মানুষ। হাসনাত আব্দুল্লাহর বিশ্রাম প্রয়োজন। তাই আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। আরো ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া যাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

আরো পড়ুন : আনসার বিশৃঙ্খলার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা

গত বুধবার চাকরি জাতীয়করণ করার দাবি নিয়ে মাঠে নামে আনসার সদস্যরা। এই দাবিতে রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন আনসার সদস্যরা। পরে তারা সচিবালয় ঘেরাও করেন। রাত ৯টার দিকে সচিবালয়ের ভিতরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর অবরুদ্ধ হওয়ার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে এসে একদল শিক্ষার্থী সচিবালয়ের সামনে গিয়ে আনসারদের ধাওয়া করেন। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

পরে শিক্ষার্থী ও পুলিশ মিলে আনসারদের ছত্রভঙ্গ করে দেয় ওই এলাকা থেকে। রাতে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। পরে দিনভর সচিবালয়ে অবরুদ্ধ থাকা ব্যক্তিরা বেরিয়ে আসেন। সংঘর্ষে ৬০ জনের বেশি শিক্ষার্থী আহত হওয়ার তথ্য তুলে ধরে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী আনসারদের গ্রেপ্তারের দাবি জানায় বৈষম্যিবরোধী ছাত্র আন্দোলন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সারি মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না?’

‘পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সারি মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না?’

৩৮ ডিগ্রি ছাড়িয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

৩৮ ডিগ্রি ছাড়িয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

আর্টেমিস-২ এর চার নভোচারীর পরিচয়

আর্টেমিস-২ এর চার নভোচারীর পরিচয়

আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিবেচনাধীন

সংসদে বিদ্যুৎমন্ত্রী আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিবেচনাধীন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App