×

জাতীয়

শ্রীলঙ্কায় বাংলাদেশের নতুন হাইকমিশনার আন্দালিব ইলিয়াস

Icon

কাগজ ডেস্ক:

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৯:০৪ পিএম

শ্রীলঙ্কায় বাংলাদেশের নতুন হাইকমিশনার আন্দালিব ইলিয়াস

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার আন্দালিব ইলিয়াস দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্টের বাসভবনে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন তিনি।

বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়, বিসিএস ২০তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা আন্দালিব ইলিয়াস এর আগে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কূটনৈতিক ক্যারিয়ার দীর্ঘ এবং অভিজ্ঞতাসম্পন্ন। তিনি জাতিসংঘে জেনেভা ও নিউইয়র্কের স্থায়ী মিশন, ম্যানিলা এবং ব্রাসেলসে বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ু: বার্নিকাটের গাড়িতে হামলার মামলায় সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়ক অনুবিভাগের মহাপরিচালক এবং পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উইংয়ের মহাপ‌রিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন আন্দালিব ইলিয়াস। এ ছাড়া, তিনি পররাষ্ট্রমন্ত্রীর পরিচালক হিসেবেও কাজ করেছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App