×

জাতীয়

ডিবির হারুন ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৯:০৪ পিএম

ডিবির হারুন ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

ছবি : সংগৃহীত

সাবেক ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২২ আগস্ট) পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) এ-সংক্রান্ত একটি চিঠি দিয়েছে দুদক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দুদক। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক ডিবি প্রধান, বর্তমানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে ৩ সদস্যের একটি অনুসন্ধান টিম এ অনুসন্ধান করছে।

অনুসন্ধান টিম মোহাম্মদ হারুন অর রশীদ ও তার স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিদেশযাত্রা রোধ করতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) এ-সংক্রান্ত একটি চিঠি দিয়েছে।

আরো পড়ুন : দুই অতিরিক্ত আইজিপি ও এক ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App