×

জাতীয়

দিল্লির সঙ্গে ‘অসম চুক্তি’ নিয়ে যে বার্তা দিলেন সমন্বয়ক হাসিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৭:৪৭ পিএম

দিল্লির সঙ্গে ‘অসম চুক্তি’ নিয়ে যে বার্তা দিলেন সমন্বয়ক হাসিব

হাসিব আল ইসলাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেছেন, ঢাকা-দিল্লির সঙ্গে সব অসম চুক্তি বাতিলের এখনই উপযুক্ত সময়। বুধবার (২১ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘ঢাকা-দিল্লির মাঝে সকল অসম চুক্তি বাতিলের এখনই উপযুক্ত সময়’ শিরোনামে একটি পোস্ট দেন তিনি।

হাসিব আল ইসলাম লেখেন, প্রতিবেশী দুই দেশের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় ন্যায্যতা ও উভয়ের জাতীয় স্বার্থ রক্ষার মধ্য দিয়ে, কিন্তু এতদিন দিল্লির সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করে চুক্তি করা হয়েছে।

 দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এ সমন্বয়ক লেখেন, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতিতে আওয়ামী ফ্যাসিস্ট মহল আমাদেরকে বোঝাতে চাইবে ভারত আধিপত্য আচরণ করলেও আমাদের দিল্লির অনুগত থাকতে হবে। এবং আওয়ামী ফ্যাসিস্টদের দিল্লির দাসত্ব নীতিই বেটার ছিল বোঝাতে অপচেষ্টা করবে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে।

তিনি আরো লেখেন, দিল্লি পানির ন্যায্য হিস্যা না দিলে এবং হুটহাট বাঁধ খুলে বন্যা পরিস্থিতি তৈরি করলে আমাদেরও তাদেরকে থামানোর জন্য নতুন পন্থা অবলম্বন করতে হবে।

 আমাদের স্বাধীনতার মূলমন্ত্র স্মরণ করিয়ে দিয়ে হাসিব আল ইসলাম লেখেন, মনে রাখবেন, আমরা কারো গোলামির জন্য পাক হানাদার বাহিনী হটিয়ে স্বাধীন দেশ হই নাই। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করব ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন হতে দিব না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App