×

জাতীয়

শামীম ওসমানসহ ১২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০২:৪০ পিএম

শামীম ওসমানসহ ১২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল রোডে কেয়ারটেকার মনির হোসেনের (৫৬) মৃত্যুর ঘটনায় ১২৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

এর আগে বুধবার (২১ আগস্ট) সকালে নিহত মনির হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মজিবর রহমান (৬৮), সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন (৬২), আজমেরী ওসমান (৪৫), অয়ন ওসমান (৩৫), শাহ নিজাম (৫৬), মো. ওমর ফারুক (৪৮), হাবিবুল্লাহ হাবুল (৫০), মো. সাদেক আলী (৬২), নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল (৪৪), মতিউর রহমান (মতি), স্বেচ্ছাসেবকলীগ নেতা শিব্বির আহমাদ (৪০), দেলোয়ার হোসেন সরকারসহ মোট ১২৩ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ২০ জুলাই মজিবর, ইয়াসিন ও আজমেরী ওসমানের নির্দেশে মনির হেসেনের ওপর হামলার ঘটনা ঘটে। হিরাঝিল রোডে সাবেক কমিশনার ওমর ফারুকের চুনা ফ্যাক্টরীর সামনের রাস্তায় মনিরকে গুলি করে দূবৃত্বরা। এসময় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর সরকারী হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে তার প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আরো পড়ুন: সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

চিকিৎসাধীন অবস্থার মনিরের অবস্থার অবনতি হলে ২১ জুলাই রাতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে তার অপারেশন করে গুলি বের করা হয়। সেখানে ১২ ঘণ্টা আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ২২ জুলাই বিকালে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App