×

জাতীয়

আন্দোলনে হতাহতদের পরিবারের দেখভালে ফাউন্ডেশন গঠন, নেতৃত্বে ড. ইউনূস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১০:০৪ পিএম

আন্দোলনে হতাহতদের পরিবারের দেখভালে ফাউন্ডেশন গঠন, নেতৃত্বে ড. ইউনূস

ছবি: সংগৃহীত

ছাত্রদের নেতৃত্বে জুলাই ও আগস্টে স্বৈরাচারবিরোধী বিপ্লবে অংশগ্রহণকারী আহত ও নিহতদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 

সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফাউন্ডেশনটি গঠিত হবে। সেখানে কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা থাকবেন। মুহাম্মদ ইউনুস ফাউন্ডেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা, যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং গুরুতর আহত হয়েছেন, আমরা তাদের আত্মত্যাগকে কখনো ভুলতে পারব না।

সরকার প্রধান বলেন, তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য এবং আমাদের জাতীয় দায়িত্বও বটে। আহত ও নিহতদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য যা যা প্রয়োজন আমরা সেটার সবকিছুই করব।

তিনি জানান, আহতদের  চিকিৎসা এবং আহত ও নিহতদের পরিবারের জন্য যা প্রয়োজন, ইতোমধ্যে সেটার ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের দেখভালের জন্য একটি সুনির্দিষ্ট সরকারি বিভাগ এবং কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হবে।

শিগগিরই ফাউন্ডেশনের কার্যপ্রণালী ঘোষণা করা হবে উল্লেখ করে ফাউন্ডেশন পরিচালনায় প্রবাসীসহ সব দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App