×

জাতীয়

সুশাসন নিশ্চিতে কঠোরতার ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৪:১৮ পিএম

সুশাসন নিশ্চিতে কঠোরতার ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের

ছবি: সংগৃহীত

এনবিআরের নতুন চেয়ারম্যান আবদুর রহমান খান সুশাসন নিশ্চিতে কঠোরতার ইঙ্গিত দিলেন । তিনি বলেন, তেলাপোকার মতো বাঁচতে চাই না, ডাইনোসরের মতো বাঁচতে চাই। তেলবাজি বা তোয়াজের সংস্কৃতি বন্ধ করতে হবে। এনবিআর কর্মকর্তাদের কাছ থেকে সাধারণ করদাতা বা ব্যবসায়ী যেনো হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলে নির্দেশনা দিয়েছেন এনবিআরের নতুন চেয়ারম্যান আবদুর রহমান খান।

রবিবার (১৮ আগস্ট) সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি, তুলে ধরেন রাজস্ব আদায়ে তার দৃষ্টিভঙ্গি।

নতুন চেয়ারম্যান বলেন, হাসিমুখে সেবা প্রদানের মানসিকতা থাকতে হবে। এ জন্য অটোমেশন বাস্তবায়নে জোর পদক্ষেপ নেয়া হবে। রাজস্ব আদায়ের তথ্যে কোনো গরমিলের আশ্রয় নেয়া যাবে না। একটা তথ্য একবারই ইনপুট দিতে হবে। জনবল, অবকাঠামো বা পরিবহন সংকট রয়েছে - যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প নেয়া হবে।

আরো পড়ুন: ড্রাইভিং লাইসেন্স নিয়ে যা বললেন সড়ক উপদেষ্টা

আবদুর রহমান খান বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন ও বিধি পুরোপুরি অনুসরণ করতে হবে। এর ব্যত্যয় হলে আইনের আওতায় নিয়ে আসা হবে। ব্যক্তি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা অনুসরণের গুরুত্বও তুলে ধরেন ট্যাক্স ক্যাডারের এই কর্মকর্তা। কোনো চেয়ারের কোনো ক্ষমতা নেই। দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন অনুসরণ করলে ক্ষমতা প্রয়োগের প্রবণতা উঠে যাবে। রাষ্ট্রের স্বার্থ দেখার ক্ষেত্রে অগ্রাধিকার দেখতে হবে। প্রবাসীদের রক্তে ঘামে অর্জিত রিজার্ভ অর্থ পাচারের মাধ্যমে লুট করা হচ্ছে, এটা রোধ করতে হবে।

এনবিআরের নতুন এই চেয়ারম্যান আরো বলেন, আমাদের ইমেজ সংকট আছে- আমরা নাকি তথ্য ঠিকভাবে সংগ্রহ করতে পারি না, যা বাংলাদেশ ব্যাংক বা অডিট অধিদপ্তরের সঙ্গে গরমিল দেখা যায়। এখন থেকে এই বৈষম্য দূর করা হবে। আইবাস থেকে তথ্য প্রক্রিয়ার মাধ্যমে এখন থেকে সমন্বিত তথ্য পরিবেশন করা হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App