×

জাতীয়

কোটা আন্দোলন: গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৮:৪৮ এএম

কোটা আন্দোলন: গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার থেকে সরকার পতন আন্দোলনের মধ্যে ঢাকার জিগাতলা এলাকায় গুলিবিদ্ধ হওয়া এক শিক্ষার্থী ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। নিহতের নাম মো. রিয়াজ (২৩)। 

শনিবার (১৭ আগস্ট) বিকাল ৪টা ৫০মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রিয়াজ বরিশাল হিজলা উপজেলার লক্ষীপুর গ্রামের গার্মেন্টস কর্মী মাহমুদুল হকের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকায় খালু শাহাদত হোসেনের বাসায় থাকতেন। চার ভাইয়ের মধ্যে রিয়াজ ছিলেন সবার ছোট।

তিনি বরিশাল মুলাদী ডিগ্রী কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি ঢাকার নিউমার্কেটে একটি পোশাকের দোকানের বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

রিয়াজের বড় ভাই রেজাউল করিম বলেন, গত ৪ আগস্ট দুপুরে জিগাতলা এলাকায় মাথার বাম পাশে গুলিবিদ্ধ হয়ে আহত হয় রিয়াজ। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সে আজ মারা গেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App