×

জাতীয়

চলমান পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিলেন সমন্বয়ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৬:০১ পিএম

চলমান পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিলেন সমন্বয়ক

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম শেখ হাসিনা সরকারের পতন হলেও তার দোসরদের ব্যাপারে ছাত্র-জনতাকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ।

শুক্রবার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটু নোক্তা দেই শুনেন শিরোনামে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

হাসিব আল ইসলাম লেখেন, ফ্যাসিস্টরা খুবই শক্তিশালী হয়। ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে মানেই যে তার দোসররা সব চুপ করে বসে থাকবে এমন চিন্তা নিতান্তই বোকামি হবে। 

এ অঅহ্বায়ক লেখেন, ‘এখন ফ্যাসিস্ট বাহিনীর কাজ হলো, ছাত্র-জনতার আন্দোলনে অনুপ্রবেশ করে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি করবে। এরপর সেগুলো জোরালো প্রচার-প্রচারণা চালাবে।’ 

 আর ফ্যাসিস্টের দোসর নতুন উদীয়মান মানবাধিকার কর্মীরা মানবতা গেল রে বলে চিল্লায়া হায়-হুতাশ করতে থাকবে। অথচ এই দালালরা গত পনেরো বছরে একবারও ফ্যাসিস্টের গুম, খুন, হামলা, মামলা ও গণহত্যা নিয়ে মুখ খুলে নাই।

তাদের কাজ বিপ্লবের গ্লোরি নস্যাৎ করে দেয়া। বিপ্লবের গ্লোরি নস্যাৎ করে লোকদের বোঝানো ফ্যাসিস্ট হাসিনাই বেটার ছিল। এভাবেই ফ্যাসিস্ট ফিরে আসতে পারে...

অতএব সজাগ দৃষ্টি রাখুন, রাজনৈতিক সচেতন হোন, বিপদের কালোছায়া এখনও মাথার ওপর রয়ে গেছে...

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App