ধানমন্ডি ৩২ নম্বরে ফোন চেকিং ও মারধরের নিয়ে যা জানালেন উপদেষ্টা নাহিদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৭:০০ পিএম
ছবি: সংগৃহীত
ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ মানুষের মোবাইল ফোন চেক (তল্লাশি) করা এবং নিরস্ত্র-নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া নিন্দনীয় বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো.নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা জানান।
নাহিদ ইসলাম লেখেন, কারো ফোন চেক করা, নিরস্ত্র-নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া নিন্দনীয়। একইভাবে গ্রেপ্তার ব্যক্তিদের মিডিয়ায় বাজেভাবে উপস্থাপন মানবাধিকার লঙ্ঘন। অপরাধীদের আইনের প্রক্রিয়া অনুসারে বিচার করতে হবে।
আরো পড়ুন: খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ মোতায়েন
তিনি আরো লিখেছেন, আমাদের অভ্যুত্থান ন্যায় ও নীতির ওপর প্রতিষ্ঠিত। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের ছাত্র-নাগরিক অভ্যুত্থানের লক্ষ্য ছিল। আমাদের যেমন প্রতিরোধ জারি রাখতে হবে অন্যদিকে নিজেদের অভ্যুত্থানের স্পিরিট বজায় রাখতে হবে।
