×

জাতীয়

আনিসুল হক ও সালমান এফ রহমানের রিমান্ড আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৪:২৫ পিএম

আনিসুল হক ও সালমান এফ রহমানের রিমান্ড আবেদন

ছবি: সংগৃহতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহত হওয়ার ঘটনায় নিউমার্কেট থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হবে। আদালতে মিরপুর থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে। তবে এখন পর্যন্ত এই দুই আসামিকে আদালতে হাজির করা হয়নি।

আরো পড়ুন: আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগকে নিষিদ্ধের দাবি

এর আগে গত মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করেন। ডিএমপি কমিশনার মাইনুল হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, নিউমার্কেট থানার একটি মামলায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র ও একজন হকার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App