×

জাতীয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৭:১৬ পিএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলে ও মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই স‌ঙ্গে তা‌দের হিসাবের সব ধরনের লেনদেনের তথ্য চে‌য়ে‌ছে সংস্থা‌টি। মঙ্গলবার (১৩ আগস্ট) বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার পর সেগুলো জব্দের নির্দেশ দেয়া হয়েছে।

ব্যাংকগুলোকে দেয়া এক চিঠিতে তিনি আরো জানান, আসাদুজ্জামান খান ও তার পরিবারের সদস্যদের নামে ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে সব ধরনের লেনদেন জব্দের আওতায় থাকবে।

আরো পড়ুন: সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক ও তার স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব জব্দ

বিএফআইইউয়ের পক্ষ থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে পাঠা‌নো চি‌ঠি‌তে বলা হ‌য়ে‌ছে আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মুদ্দাসির খান এবং মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্ট বন্ধ থাক‌বে। চিঠিতে আসাদুজ্জামান খান ও তার পরিবারের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। 

অর্থ পাচার নিরোধসংক্রান্ত ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দিয়েছে বিএফআইইউ। প্রাথমিকভাবে আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না সংশ্লিষ্টরা। পরবর্তীতে প্রয়োজনে জব্দ রাখার সময় আরো বাড়ানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App