×

জাতীয়

পুলিশ সদস্যদের বরখাস্তের আদেশ প্রত্যাহারের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৬:০৩ পিএম

পুলিশ সদস্যদের বরখাস্তের আদেশ প্রত্যাহারের নির্দেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সব ইউনিটের পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার নির্দেশনা দেয়া হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস-১) বেলাল উদ্দিন সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, আপনার ইউনিট/অধীন ইউনিটে প্রশাসনিক কারণে পুলিশ সদস্যদের (কনস্টেবল থেকে এসআই/সমপদমর্যাদা এবং ডিএমপির ক্ষেত্রে পুলিশ পরিদর্শক পদমর্যাদা পর্যন্ত) সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে অনুরোধ করা হলো।

তবে চিঠিতে বলা হয়, এই নির্দেশনা আদালতের আদেশ এবং ফৌজদারি মামলাজনিত কারণে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এ প্রসঙ্গে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস-১) বেলাল উদ্দিন বলেন, প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করার নির্দেশনা দেয়া হয়েছে। তবে মামলাজনিত কারণে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App