×

জাতীয়

২৪ ঘণ্টার মধ্যে সব থানার কার্যক্রম শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৮:৪৩ পিএম

২৪ ঘণ্টার মধ্যে সব থানার কার্যক্রম শুরু

ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধান, নবনিযুক্ত পুলিশের আইজিপি, র‍্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনারের বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। এ সময় বৈঠকে সারাদেশে অরাজকতা, অগ্নি-সংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় ।

আইএসপিআর জানিয়েছে, চলমান অরাজকতা, অগ্নি-সংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানদের সিদ্ধান্তের কথা জানানো হয়।

অন্যদিকে এক প্রতিবেদনে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শকের (আইজিপি) আহ্বানে পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরছেন। 

তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, সদস্যদের কিছু অংশ কাজে ফিরলেও অনেকেই এখনও কাজে যোগ দেননি।

এর আগে, বুধবার পুলিশের অভ্যন্তরীণ ও প্রশাসনিক সংস্কারের উদ্দেশে ১১ দফা দাবি তুলে ধরেন পুলিশ সদস্যরা।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App