×

জাতীয়

বৃহস্পতিবার থেকে চলবে হাইকোর্টের বিচারকাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০২:৩৬ পিএম

বৃহস্পতিবার থেকে চলবে হাইকোর্টের বিচারকাজ

ছবি: সংগৃহীত

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সীমিত আকারে চলবে হাইকোর্টের কার্যক্রম। তবে বন্ধ থাকবে আপিল বিভাগ। চেম্বার আদালত পরিচালনা করবেন বিচারপতি আশফাকুল ইসলাম।

বুধবার (৭ আগস্ট)  প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত আকারে সরাসরি/ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চলবে। 

আরো পড়ুন: সহিংসতা ঠেকাতে ছাত্রদলের শৃঙ্খলা কমিটি গঠন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্বরত থাকবেন। তিনি বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে সরাসরি/ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App