হেরে গেলেন ড. ইউনূস
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৪:৪৮ পিএম
ড. ইউনূস। ছবি: সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রবিবার (৪ আগস্ট) এ বিষয়ে জারি করা রুল খারিজ করে বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের সাবেক এ ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে এর আগে ১১ মার্চ ৬৬৬ কোটি টাকা কর ফাঁকির মামলা দায়ের করে সরকার। হাইকোর্টকে এ মামলাটি ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় আপিল বিভাগ।
ফলে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
