×

জাতীয়

এখন যারা নাশকতা করছে তারা কেউই শিক্ষার্থী নয়, সন্ত্রাসী: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০২:৩৪ পিএম

এখন যারা নাশকতা করছে তারা কেউই শিক্ষার্থী নয়, সন্ত্রাসী: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা তারা কেউই শিক্ষার্থী নয়। ওরা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে হবে। এজন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাই।

রবিবার (৪ আগস্ট) গণভবনে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এসব কথা বলেন তিনি।

এদিন সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে তিন বাহিনীর প্রধানসহ ২৭ জন সদস্য ছিলেন।

এতে জাতীয় নিরাপত্তা কমিটির সব সদস্য, স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প, বাণিজ্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।

জাতীয় প্রতিরক্ষা নীতি-২০১৮ অনুমোদিত হওয়ার পর ২০১৯ সালের মার্চে গঠিত হয় এই কমিটি। সেই থেকে দেশের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সমস্যা পর্যালোচনা করে থাকে তারা। ২০২৩ সালের পর এটি হবে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির প্রথম বৈঠক।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App