×

জাতীয়

শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সমন্বয়ক হাসনাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১০:২৭ পিএম

শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সমন্বয়ক হাসনাত

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

গোয়েন্দা হেফাজতে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। তবে সেখান থেকে ছাড়া পেয়ে আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন তাদের একজন হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ডিবি হেফাজত থেকে সমন্বয়কদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। সেখান থেকে ফিরে বিকেলে ফেসবুকে ওই পোস্ট দেন তিনি।

স্ট্যাটাসে আব্দুল্লাহ লিখেছেন, এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউই মুক্ত নই। এই গণগ্রেপ্তার গণ ঘৃণার নামান্তর।

তিনি লেখেন, আমাদের মুক্তি তখনই সম্পূর্ণ হবে, যখন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটিও মুক্তি পাবেন। এই গণগ্রেপ্তার কেবল নিরপরাধ মানুষের অধিকার হরণ নয়, বরং আমাদের সমগ্র সমাজের ওপর চাপিয়ে দেয়া একটি নিষ্ঠুরতার প্রতিফলন।

এই সমন্বয়ক লেখেন, এটি মুক্তচিন্তা ও মানবাধিকারের প্রতি এক ভয়ানক আঘাত। আমাদের এই আন্দোলন শুধুমাত্র ব্যক্তির মুক্তির জন্য নয়, বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

গত শনিবার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে হেফাজতে ছিলেন। এদিন তাদের মুক্তির পর আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, শিক্ষার্থীরা সরকারের কাছে নিজেদের নিরাপত্তা চেয়েছিল। আজকে তারা নিরাপত্তার প্রয়োজন নেই জানালে চলে যাওয়ায় বাধা দেয়া হয়নি।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App