×

জাতীয়

ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ: চিকিৎসা নিতে ঢামেকে ২২০ শিক্ষার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৭:২৩ পিএম

ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ: চিকিৎসা নিতে ঢামেকে ২২০ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

এখন পর্যন্ত প্রায় ২২০ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনলারীদের চলমান সংঘর্ষে আহত হয়েছেন তারা।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৬টা ৪০ মিনিটে ঢামেকের ইমার্জেন্সি টিকেট কাউন্টার থেকে এসব তথ্য পাওয়া গেছে। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেকের টিকেট কাউন্টারের ইনচার্জ মেহেদী ভোরের কাগজকে বলেন, এখন পর্যন্ত ২২০ জনের মতো আহত শিক্ষার্থী টিকেট কেটেছেন চিকিৎসার জন্য। এখনও শিক্ষার্থীরা আসছেন।

ঢামেকের ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিজ বিশ্বাস বলেন, প্রচুর আহত শিক্ষার্থী আসছেন। বিভিন্ন রুমে তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। এখন পর্যন্ত টোটাল হিসাব করা হয়নি। তবে ২০০ জনের ওপর শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App