×

জাতীয়

বেনজীরের স্ত্রী-মেয়ের মাছ চুরি, গ্রেপ্তার ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০২:৩৯ পিএম

বেনজীরের স্ত্রী-মেয়ের মাছ চুরি, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহম্মেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজীরের ঘের থেকে মাছ চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা এলাকার ঘের থেকে মাছ ধরার সময় ওই তিনজন যুবককে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

শুক্রবার (১২ জুলাই) মাছ চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই ৩ জনকে কারাগারে পাঠানো হয়। 

আসামিরা হলেন- ডহরপাড়া গ্রামের কুঞ্জ সমদ্দারের ছেলে কিশোর সমদ্দার (২০), ফায়েক শেখের ছেলে আলামিন শেখ (২৮) ও পশ্চিমপাড়া গ্রামের তৈয়াবুর রহমানের ছেলে মনির হোসেন (৫০)। 


কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ বলেন, ঘের থেকে মাছ ধরার কথা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় তিনজনকে আটক করি। এ সময় তাদের কাছ থেকে ১৭ কেজি রুই মাছ ও ১টি জাল জব্দ করা হয়। 

তিনি আরো বলেন, এ ঘটনায় অফিস সহায়ক তৈমুর হাওলাদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছেন।  কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশিদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাছ চুরি আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App