×

জাতীয়

কোটা আন্দোলনকারীদের উদ্দেশে যা বললেন আইনমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০১:৫৪ পিএম

কোটা আন্দোলনকারীদের উদ্দেশে যা বললেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটাবিরোধীদের আন্দোলনের কারণে জনগণের জানমালের ক্ষতি হলে সরকার আইন মোতাবেক ব্যবস্থা নেবে। তিনি বলেন, সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, সুবিধা-অসুবিধা দেখা এবং সেটি যদি কেউ বাধাগ্রস্ত করে তার ব্যবস্থা নিতে হবে।

শুক্রবার (১২ জুলাই) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমার বিশ্বাস কোটা আন্দোলনকারীরা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখকষ্ট ভোগ করুক-এমন কার্যক্রম পরিহার করবেন। নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা সর্বোচ্চ আদালতের আদেশ মেনে অবশ্যই ঘরে ফিরে যাবেন।

আরো পড়ুন : শিক্ষার্থীদের ফাঁদে ফেলে নতুন আন্দোলনের পাঁয়তারা করছে বিএনপি: ওবায়দুল কাদের

কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে উচ্চ আদালতের রায়ের পরও আন্দোলন অব্যাহত আছে। এর মধ্যে কোনো রাজনৈতিক গন্ধ পাচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আমার তো বলার অপেক্ষা রাখে না যে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করেছে; সেই প্রেতাত্মা আজ যে কিছুটা হলেও এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত নয়, সেটা তো আমি অস্বীকার করতে পারব না। সেটা আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি।’

অন্যদিকে প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে গ্রেপ্তার সৈয়দ আবেদ আলী প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমি যেটা জানি না, সেটা বলতে পারব না।’

শুক্রবার সকাল সাতটায় আইনমন্ত্রী আনিসুল হক চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উদ্দেশে রওনা হন। সেখানে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে মহানগর গোধূলী ট্রেনে তিনি আবার ঢাকা ফিরবেন।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App