×

জাতীয়

টেকনাফ পৌর কাউন্সিলরের সম্পদ জব্দ

Icon

শহীদ উল্লাহ, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৮:৩২ পিএম

টেকনাফ পৌর কাউন্সিলরের সম্পদ জব্দ

টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মনিরুজ্জামান।

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১০ জুলাই) কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদের নির্দেশে এ সম্পদ জব্দ করা হয়। 

দুদকের কক্সবাজার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। টেকনাফ থানার ওসিকে সম্পদের তদারকি কর্মকর্তা (রিসিভার) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

জব্দ সম্পদের মধ্যে আছে, টেকনাফ পৌর এলাকায় ১৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৭ দশমিক ৩৩ শতাংশ জমি, ৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের দোকান শ্রেণির জমি, ১৬ লাখ টাকা মূল্যের বাড়ি শ্রেণির জমি, ৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের দোকান শ্রেণির জমি, ২ কোটি ২৬ লাখ ২৬ হাজার টাকা মূল্যের চারতলা ভবনসহ ১২ শতাংশ জমি, ২১ লাখ ৮ হাজার টাকা মূল্যের জমিসহ একটি দোকান, ২২ হাজার টাকা মূল্যের জমিসহ দোকান, ৩১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের জমিসহ দোকান, ৩৮ লাখ ৫০ হাজার ২০০ টাকা মূল্যের জমিসহ বসতবাড়ি, ৩০ লাখ টাকা মূল্যের ভবন।

মনিরুজ্জামান টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের মধ্যম জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত হোসেন আহম্মদের ছেলে।

দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৪ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৭০৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০২২ সালের ২ আগস্ট মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা করে দুদক।

আরো পড়ুন : প্রশ্নফাঁস: ৫০ লাখে বিসিএস পাসের প্যাকেজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App