×

জাতীয়

আবেদ আলীর ছবি শেয়ার করে বিস্ফোরক মন্তব্য সোহানা সাবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৬:১২ পিএম

আবেদ আলীর ছবি শেয়ার করে বিস্ফোরক মন্তব্য সোহানা সাবার

ছবি: সংগৃহীত

গত ১২ বছরে বিসিএস পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে সিআইডির চাঞ্চল্যকর অভিযানে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও দুই পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার (৮ জুলাই) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের করা হয়। ইতোমধ্যে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ৩১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

এ ঘটনার পরপরই সর্বমহলে প্রশ্ন উঠে যে সামান্য গাড়িচালক হয়ে তিনি কীভাবে বিলাসবহুল জীবনযাপন করতেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকে তোলপাড়ের মধ্যে দিয়ে ব্যাপক ভাইরাল হয়েছেন সৈয়দ আবেদ আলী।  বিভিন্ন সময়য়ে তার ফেসবুকে নামাজের ছবি, মানবিক গল্প ও সততার বাণী ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে । যদিও আবেদের গ্রেপ্তারের পর অসদুপায় অবলম্বন করেই যে বিপুল অর্থবিত্তের জুগিয়েছেন তিনি তা সবার কাছে এখন স্পষ্ট । 

সোমবার (৮ জুলাই) বিকেলে বিষয়টি নিয়ে তীব্র নিন্দা ও ধিক্কার সরূপ অভিনেত্রী সোহানা সাবা তার ফেসবুকে আবেদ আলীর নামাজরত একটি ছবি শেয়ার করেছেন। সেখানে এই অভিনেত্রী লিখেছেন, যারা দেখিয়ে দেখিয়ে ধর্মচর্চার নামে বাড়াবাড়ি করে, পাশে মসজিদ কিংবা নামাজের স্থান রেখে রাস্তায়, খেলার মাঠে, সমুদ্র তটে নামাজ পড়ে ছবি দেয় সোশাল মিডিয়ায়, এদের মাঝে আমি কোনো ভালো মানুষ দেখি না। সবগুলোই বাটপার।

অভিনেত্রী আরো লেখেন, যারা শুক্রবার ‘জুম্মা মুবারক’ বলে ফেসবুকে পোস্ট দেয়, আর যারা নিজের আমলনামা বাদ দিয়ে অন্যদের পোস্টে কমেন্ট করে -পরকালে দোজখে যাবে! আর দান খয়রাতের ছবি-হিসাব প্রচার করে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায়। সেগুলোকেও আমার একই ভণ্ড মনে হয়।

টাইমলাইন: বিসিএসের প্রশ্নফাঁস কাণ্ড

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App