×

জাতীয়

ছাগলকাণ্ড

এবার সেই সাদিক এগ্রোতে অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১০:২১ পিএম

এবার সেই সাদিক এগ্রোতে অভিযান

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখল করে অবৈধভাবে নির্মিত সাদিক এগ্রোর স্থাপনা উচ্ছেদ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।  বৃহস্পতিবার (২৭ জুন) সকালে এ অভিযান পরিচালনা করা হবে।

বুধবার (২৬ জুন) নগর ভবনের এ সংক্রান্ত এক চিঠি বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  এতে বলা হয়, ডিএনসিসির আওতাধীন মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের ভূমিতে সাদিক এগ্রো লিমিটেড অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ অভিযানের নেতৃত্ব দেবেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মোতাকাব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান। 

সম্প্রতি ১৫ লাখ টাকায় ছাগল এবং ১ কোটি টাকায় গরু বিক্রি করে সমালোচিত হয় সাদিক এগ্রো।  দেশের সর্ববৃহৎ ফার্মটির মালিক মো. ইমরান হোসেনের বিরুদ্ধে সরকারি জায়গা দখলের নজির রয়েছে।  নগরীর মোহাম্মদপুরের সাত সমজিদ হাউজিং ১ নম্বর সড়কে খালের, নবীনগর হাউজিং ৭ নম্বর রোডে পানি উন্নয়ন বোর্ডের এবং নবীনগর ১৬ নম্বর সড়কে খালের জায়গা দখল করে স্থাপনা গড়েছেন তিনি। 

টাইমলাইন: ছাগলকাণ্ডে বিপাকে মতিউর

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App