×

জাতীয়

ঢাকার সিএমএম আদালতে অগ্নিকাণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৫:৫৯ পিএম

ঢাকার সিএমএম আদালতে অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় মামলার আলামত ধ্বংস করার চুল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে পাঁচ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৩টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। নিষিদ্ধ পলিথিন ধ্বংসের সময় হঠাৎ আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশনের উপ-পরিচালক জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে বিকেল ৩টা ৪০ মিনিটে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। পাঁচ মিনিটের ব্যবধানে অর্থাৎ ৩টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, আদালতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আলামত ধ্বংসের চুল্লিতে দাহ্য পদার্থ নিষিদ্ধ পলিথিনের পরিমাণ বেশি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। এখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App