×

জাতীয়

এমপি আনার হত্যার ভিডিও প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৬:০৫ পিএম

এমপি আনার হত্যার ভিডিও প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ফাইল ছবি

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ভিডিওতে কলকাতার নিউটাউনের সঞ্জীভা গার্ডেনসের ফ্লাটে কী ঘটেছিল তা প্রকাশিত হয়েছে।

গণমাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, কসাই জিহাদ স্বীকারোক্তি দিয়ে জানাচ্ছেন; বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করার পর ওই ফ্ল্যাটের বাথরুমে কীভাবে আনারের মরদেহ টুকরো টুকরো ফ্ল্যাশ করা হয়।

হত্যার পর আনারকে বেঁধে রাখার ছবিও প্রকাশ পেয়েছে ভিডিওতে। এতে দেখা যাচ্ছে, ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে আনারকে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। মৃত আনারকে চেয়ারে বসিয়ে হাত ও পা শক্ত করে বেঁধে রাখা হয়। কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনসের ট্রিপ্লেক্স সেই ফ্ল্যাটের বসার ঘরে তাকে স্বাগত জানান শিলাস্তি।

পরে জিহাদ এসে শিলাস্তিকে নিচের ফ্লাটে যেতে বলেন। ফ্ল্যাটের নিচে নামার পর জিহাদ দেখায় কোথায় বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করা হয়। এরপর ফ্ল্যাটের বাথরুমে টুকরো টুকরো করে তার দেহাংশ ফ্লাশ করে দেয়া হয়।

ডিবি প্রধান হারুন অর রশীদ জানান, এই লাশের কোনো টুকরো যেন কোনো দিন না খুঁজে পাওয়া যায়, সেজন্য তারা সিয়াম ও জিহাদকে ব্যবহার করেছেন। এমন পদ্ধতি প্রয়োগ করেছেন যেন একজনের তথ্য অন্যের কাছে না যায়।

গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনার। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। পরের দিন, ১৩ মে চিকিৎসক দেখাতে হবে জানিয়ে দুপুর ১টা ৪১ মিনিটে গোপালের বাড়ি থেকে বের হন আনার। সন্ধ্যায় ফিরবেন বলেও জানান তিনি। পরে বিধান পার্কের কাছে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে উঠেছিলেন সংসদ সদস্য।

চলে যাওয়ার পর সন্ধ্যায় বন্ধু গোপালকে আনার জানান, তিনি দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন। পরে তার সঙ্গে ভিআইপিরা আছেন জানিয়ে গোপালকে ফোন না দেয়ার জন্য সতর্ক করেছিলেন।

গত ১৫ মে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় এমপি আনার বন্ধু গোপালকে জানান, তিনি দিল্লি পৌঁছেছেন এবং ভিআইপিদের সঙ্গে আছেন। তাকে ফোন করার দরকার নেই। একই বার্তা পাঠান বাংলাদেশে তার ব্যক্তিগত সহকারী রউফের কাছেও।

<iframe width="1280" height="720" src="https://www.youtube.com/embed/951wE9MrWMY" title="এমপি আনার হ&#39;ত্যা&#39;র ছবি প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য | MP Anar" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

টাইমলাইন: ভারতে এমপি আজিম হত্যাকাণ্ড

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App