×

জাতীয়

জনশক্তি ব্যুরোর দুই কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৭:৫০ পিএম

জনশক্তি ব্যুরোর দুই কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশন

অনিয়ম-দুর্নীতির অভিযোগে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (১১ জুন) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার। 

আসামিরা হলেন-জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সিস্টেম এনালিস্ট সাইদুল ইসলাম ও কম্পিউটার অপারেটর সাইফুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন না করে অন্যকে লাভবান ও নিজে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে নিয়োগ অনুমোদনের অতিরিক্ত ডাটা এন্ট্রি দিয়ে পরস্পর যোগসাজশে অতিরিক্ত স্মার্টকার্ড ইস্যু করেন। 

এতে তারা দুর্নীতি প্রতিরোধ আইন ও দণ্ডবিধিতে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। দুদকের অনুমোদনের পর তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App