×

জাতীয়

তৃতীয়লিঙ্গদের হামলায় চোখ হারালেন এসআই, আটক ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৩:১২ পিএম

তৃতীয়লিঙ্গদের হামলায় চোখ হারালেন এসআই, আটক ৪

ছবি: ভোরের কাগজ

রাজধানীর রমনার পরিবাগ এলাকায় তৃতীয়লিঙ্গদের হামলায় মো. মুজাহিদ নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)-এর চোখ নষ্ট হয়ে গেছে। 

শনিবার (১ জুন) দিবাগত রাত সাড়ে তিনটায় পরিবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এসআই মুজাহিদসহ পুলিশের একটি দল পরিবাগ এলাকায় ডিউটি করছিলেন। এ সময় তৃতীয়লিঙ্গদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করে। পুলিশ উপস্থিত হলে হিজড়ারা পুলিশের উপর হামলা করে। একপর্যায়ে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপের পর একটি ইট এসআই মুজাহিদের চোখে গিয়ে পরে।

আরো পড়ুন: ‘নিজের হাতে এই রেপিস্টকে মেরে শাস্তি দিলাম’

মুজাহিদের চোখের চশমার কাচ ভেদ করে চোখে মারাত্মকভাবে আঘাত করে। ওই সূত্র জানায়, এসআই মুজাহিদের একটি চোখ নষ্ট হয়ে গেছে।

রমনা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, হিজড়ারা বিভিন্ন রিকশা থেকে ছিনতাই ও অনৈতিক কাজ করায় শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অংশ নেয় রমনা থানা। অভিযানের একপর্যায়ে হিজড়ারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে এসআই মিজানের একটি চোখ নষ্ট হয়ে যায় এবং মুখের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন।

এসআই মুজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের অপারেশন হয়েছে। আরো কয়েকটি অপারেশন লাগবে। এ ঘটনায় জড়িত  ৪ হিজড়াকে আটক করা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App