×

জাতীয়

নাবিকদের 'অন এরাইভাল ভিসা' জটিলতা সমাধানে আশাবাদী আইএমও মহাসচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৩:৩৯ পিএম

নাবিকদের 'অন এরাইভাল ভিসা' জটিলতা সমাধানে আশাবাদী আইএমও মহাসচিব

ছবি: ভোরের কাগজ

সি-ফেয়ারার্সদের (নাবিকদের) জন্য বিভিন্ন দেশে ‘অন-অ্যারাইভাল ভিসা’ জটিলতা সমাধানের ব্যাপারে ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশন (আইএমও) কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা সফররত ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকো। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আইএমও এ বিষয়ে সফল হবে।

বৃহস্পতিবার (৩০ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এমন আশাবাদ ব্যক্ত করেন আইএমও মহাসচিব। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে তারা মেরিটাইম সেক্টরের সেইফটি ও সিকিউরিটির বিষয় আলোচনা করেন। পরে প্রতিমন্ত্রী জানান, এশিয়া মহাদেশের মধ্যে আইএমও'র মহাসচিবের বাংলাদেশে তার প্রথম সফর। এটি বাংলাদেশের মেরিটাইম সেক্টরের জন্য একটি ভালো বার্তা। 

খালিদ মাহমুদ চৌধুরী জানান, আইএমও মহাসচিব সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি আশাবাদী ও উৎসাহিত হয়েছেন। এমন একজন লিডার (শেখ হাসিনা) থাকলে যেকোনো মেরিটাইম নেশন এগিয়ে যেতে পারে।

আরো পড়ুন: ক্ষতিগ্রস্ত সবকিছু দ্রুত মেরামতে কাজ করছে সরকার

পরে মহাসচিব ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন এবং বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন। এত বড় মাপের একজন নেতা এত সাধারণ পরিবেশে থেকেছেন জেনে অবাক হন আইএমও মহাসচিব।

এমভি আব্দুল্লাহ জাহাজ মুক্ত করার বিষয়ে আইএমও'র ফুল সাপোর্ট এবং আইএমও'র মাধ্যমে অন্যান্য দেশের সহযোগিতার জন্য প্রতিমন্ত্রী আইএমও মহাসচিবকে ধন্যবাদ জানান। অন্যদিকে এমভি আব্দুল্লাহ জাহাজ মুক্ত করার ব্যাপারে আমাদের সিরিয়াসনেসের বিষয়ে মহাসচিব প্রশংসা করেন। মেরিটাইম সেক্টরের সেফটি ও সিকিউরিটি, গ্রিন শিপবিল্ডিং, হংকং কনভেনশন অনুসরণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও আইএমওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর এম মাকসুদ আলম এবং মেরিটাইম অ্যাফেয়ার্স কাউন্সিলর ও আইএমওতে বিকল্প স্থায়ী প্রতিনিধি ক্যাপ্টেন কাজী এবিএম শামীম উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App