×

জাতীয়

ঘূর্ণিঝড় রেমাল

জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ডিএনসিসির কুইক রেসপন্স টিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৮:১৪ পিএম

জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ডিএনসিসির কুইক রেসপন্স টিম

ছবি: ভোরের কাগজ

ঘূর্ণিঝড় রেমালের ফলে সৃষ্ট অতি ভারী বর্ষণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির ৫ হাজার ৩শ পরিচ্ছন্নতা কর্মী ও ১০টি কুইক রেসপন্স টিম কাজ করেছে। প্রতিটি কুইক রেসপন্স টিমে ১০ জন করে মোট ১০০ জন সদস্য কাজ করছে। 

এছাড়াও ডিএনসিসির হটলাইন নম্বর ১৬১০৬ নম্বরে প্রাপ্ত ৯৪টি স্পটের জমে থাকা পানি অপসারণ করা হয়েছে।

ডিএনসিসির ১০টি অঞ্চলের সড়কে উপড়ে পরা বড় ও মাঝারি মিলিয়ে মোট ১০৮টি গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

আরো পড়ুন: রেমালের প্রভাবে পানিতে তলিয়ে গেছে ঢাকার রাস্তা, দুর্ভোগে নগরবাসী

জলাবদ্ধতা নিরসনে পুরো কার্যক্রম নগর ভবনের কেন্দ্রীয় মনিটরিং সেন্টার থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

সোমবার (২৭ মে) বিকেলে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম কেন্দ্রীয় মনিটরিং সেন্টার পরিদর্শন করেন এবং কার্যক্রমের খোঁজখবর নেন।

ডিএনসিসি মেয়র বলেন, 'সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতো ভারী বৃষ্টিতেও ডিএনসিসি এলাকায় প্রধান সড়কগুলোতে কোথাও দীর্ঘসময় পানি জমে থাকে নি। জলাবদ্ধতা নিরসনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫ হাজারের অধিক পরিচ্ছন্নতা কর্মী। পাশাপাশি কাজ করছে ১০টি কুইক রেসপন্স টিম (কিইআরটি)। হটলাইন নম্বরের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হয়েছে।

টাইমলাইন: ঘূর্ণিঝড় রেমাল

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App