×

জাতীয়

পানির নিচে তলিয়ে গেছে কক্সবাজারের বেশিরভাগ সড়ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৫:৫৬ পিএম

পানির নিচে তলিয়ে গেছে কক্সবাজারের বেশিরভাগ সড়ক

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে  কক্সবাজার সমুদ্র উপকূলে দমকা হাওয়া ও ভারী বৃষ্টি অব্যাহত আছে। সোমবার (২৭ মে) সকাল থেকে টানা ভারী বর্ষণে জেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাজার হাজার একর জমির ফসলের।

ভারী বৃষ্টিপাতে জেলার বেশিরভাগ এলাকা এখন পানির নিচে রয়েছে। ফলে ঘরবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।

কক্সবাজার শহরের গোলদিঘি, বৌদ্ধ মন্দির সড়ক, বড় বাজার, টেকপাড়া, কালুর দোকান, তারাবনিয়ারছড়া, নুর পাড়া, সমিতি পাড়া, নাজিরারটেক, ফদনার ডেইল, কুতুবদিয়া পাড়া ও হোটেল মোটেল জোনসহ বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকায় যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে।

শহরের গোলদিঘির পাড় এলাকার বলরাম দাশ অনুপম বলেন, সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে তলিয়ে গেছে শহরের প্রায় সব সড়ক। কোথাও বের হওয়া যাচ্ছে না।

কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান বলেন, প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। রেমালের প্রভাবে কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

টাইমলাইন: ঘূর্ণিঝড় রেমাল

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App